ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩০ হাজার টন ইউরিয়া আমদানি করবে সরকার

বিশ্ব |

(৩ বছর আগে) ৩ অক্টোবর ২০২২, সোমবার, ৩:৪০ অপরাহ্ন

banglahour

নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ইউরিয়া সার আমদানি করবে সরকার। কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনতাজাত) থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন আমদানি করা হবে। 
প্রতি মেট্রিক টন সারের দর ৬৫৯ দশমিক ১৭ ডলার হিসাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এই সার কিনতে যাচ্ছে। 
এতে মোট ব্যয় হবে প্রায় এক কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ১০০ ডলার। বাংলাদেশী টাকায় (১ ডলার = ১০৫.৮৫ টাকা) প্রায় ২০৯ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। বৈঠকটি আগামী বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯