ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাহসী ক্রিকেটারের অভাব আছে ভারতীয় টিমে- বীরেন্দর শেবাগ

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:৪৯ অপরাহ্ন

banglahour

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে ভারতের নির্বাচকমণ্ডলিকে। নির্বাচকের দায়িত্ব নিয়ে অজিত আগারকার কাকে বাদ দিয়ে কাকে দলে রাখবেন এ নিয়ে ছিল দুশ্চিন্তায়। এরপর দল ঘোষণা করলেন তিনি। ঘোষিত এ স্কোয়াডে বাদ পড়েছেন অনেক চেনামুখ, যা নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

এবার ভারতীয় দল নিয়ে কথা বললেন একসময়ের মাঠ মাতানো তারকা ওপেনার বীরেন্দর শেবাগ। তিনি জানালেন, ভারতীয় দলে সাহসী ক্রিকেটারের অভাব বলেই সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল খেললেও ভারতের শিরোপা জেতা হয়নি।

 

বীরেন্দর শেবাগ বলেন, ভারতীয় দলে সাহসী ক্রিকেটারের অভাব রয়েছে। আমরা যদি ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের দিকে তাকাই, দেখব— ১১তম থেকে ৪০তম ওভারের মধ্যে ভারতের কেউ নির্ভীক ক্রিকেট খেলেনি। আমরা কেবল দুটি চার মেরেছিলাম।’ 

তিনি আরও বলেন, সম্প্রতি বছরগুলোতে বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনাল খেললেও, ভারত একটিতেও শিরোপা জেতেনি, শুধু এশিয়া কাপ ছাড়া। আর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেও আমরা কাপ জিততে পারিনি। শিরোপা হেরেছি অস্ট্রেলিয়ার কাছে। আর এর কারণ হচ্ছে—দলটির ড্রেসিংরুমে সাহসী ও নির্ভীক ক্রিকেটারের অভাব।

এ মারমুখী ওপেনার বলেন, ‘আমি বলতে দিতে পারি—যখন জাতীয় দলে ছিলাম, তখন আমরা প্রতিটি ম্যাচকে নকআউট ম্যাচ হিসেবে দেখতাম। বিশ্বকাপের সেমিফাইনাল হিসেবে বিবেচনায় রাখতাম। সবসময় মাথায় থাকত, যদি হেরে যাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাব— এ মনমানসিকতা নিয়ে খেলতাম। বর্তমানেও এমন মানসিকতা নিয়ে খেলা দরকার।

তিনি বলেন, ‘আমি মনে করি— এই মনমানসিকতা ভারতীয় ড্রেসিংরুমে খুবই প্রয়োজন। নকআউট ম্যাচ খেলা উচিত। কারণ নির্ভয়ে ও সাহসিকতার সঙ্গে কিছুটা ঝুঁকি নিয়েই খেলা উচিত। আমার মনে হয়, বর্তমানে ভারতীয় জাতীয় দলে এই নির্ভীকতার অভাব রয়েছে।

 


 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম