ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রেকর্ড গড়বেন ক্রিকেটার কোহলি

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৮ মে ২০২৪, শনিবার, ৯:৫৭ অপরাহ্ন

banglahour

আরও একটি রেকর্ড গড়ার পথে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আর মাত্র ৭৬ রান করলেই আইপিএলে প্রথম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি।

আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২৯ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৭ রান করে ফিরেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। 

কোহলিরা যদি আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পায় তাহলে তাদের প্লে অফের আশা টিকে থাকতে পারে। শুধু জয় পেলেই হবে না রান রেটেও এগিয়ে থাকতে হবে। 

আজ কোহলিরা আগে ব্যাটিং করে ২০০ রান করলে জিততে হবে ১৮ রানের ব্যবধানে। 

এবারের আইপিএলে ১৪ ইনিংসে ৭০৮ রান করেছেন কোহলি। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তিনি শীর্ষে। আইপিএল ক্যারিয়ারে শুধু বেঙ্গালুরুর হয়ে খেলে যাওয়া এই ব্যাটসম্যান ২৮৩ ইনিংসে করেছেন ৭৯৭১ রান।  

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম