ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডাকে সহজে হারিয়ে জয় পেল আফগানিস্তান

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৩১ পূর্বাহ্ন

banglahour

টি-টোয়েন্টি বিশ্বকাপে  গায়ানায়  গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখােমুখি হয় আফগানিস্তান ও উগান্ডা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই দেড়শো পার করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান। ১৫৪ রানের মাথায় জাদরানকে বোল্ড করে উগান্ডাকে প্রথম সাফল্য এনে দেন ব্রায়ান মাসাবা। ৪৬ বলে ৯ চার এবং ১ ছক্কায় ৭০ রান করেন ইবরাহিম জাদরান। এরপর দ্রুত ফিরে যান গুরবাজও। ৪৫ বলে ৪টি করে সমান চার-ছক্কায় ৭০ রান করেন গুরবাজ।  ডানহাতি এই ওপেনারকে থামান আলপেশ রমজানি।

দুই ওপেনারের বিদায়ের পর শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিং করে উগান্ডা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান।

১৮৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় উগান্ডা। ফজলহক ফারুকীর করা ইনিংসের প্রথম বলে কাভার ড্রাইভে দুর্দান্ত শট খেলেন রোনাক প্যাটেল। কিন্তু পরের বলেই পরাস্ত হন এই ওপেনার। তিনে নেমে রানের খাতাই খুলতে পারেননি রোগার মুকাসা। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে উগান্ডা। সেখান থেকে দলকে টেনে নিতে পারেনি কোনো ব্যাটার। ধুঁকতে থাকা উগান্ডা মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ৪ ওভার বাকি থাকতেই। তাদের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন উবোয়া। দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন রিয়াজাত আলী শাহ। তার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান।

৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ফজলহক ফারুকী। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এটা ফারুকীর ক্যারিয়ারের সেরা বোলিং। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন নাভিন উল হক ও রশিদ খান।

একই ভেন্যুতে আফগানদের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৭ জুন।

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম