ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপ কী হবে ?

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ জুন ২০২৪, বুধবার, ৯:৪০ পূর্বাহ্ন

banglahour

বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপ কী হবে—ভারত মূল লড়াইয়ে নামার আগে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিরাট কোহলি, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল—এই তিনজনের মধ্যে কে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে।

কাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। সেই ম্যাচের আগে স্টার স্পোর্টসে ভারতের একাদশ সাজিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। একাদশে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে তিনি রেখেছেন কোহলিকে।

বাংলাদেশের বিপক্ষে ভারত যে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছে, সেটিতে বিশ্রামে ছিলেন কোহলি। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন স্যামসন। ৩ নম্বরে খেলেছেন ঋষভ পন্ত। ভারতের ৫ উইকেট পড়লেও রোহিত ব্যাটিংয়ে নামাননি জয়সোয়ালকে। ৩ নম্বরে নেমে প্রস্তুতি ম্যাচে ফিফটি করেন পন্ত। তাই অনেকে পন্তকেই বিশ্বকাপে ভারতের ৩ নম্বরের সমাধান হিসেবে দেখছেন। তবে গাভাস্কার তাঁর একাদশে ৩ নম্বরে পন্তকে নন, রেখেছেন জয়সোয়ালকে।

৪ নম্বরে আছেন যথারীতি সূর্যকুমার যাদব। গাভাস্কারের একাদশে পন্ত খেলবেন ৫ নম্বরে। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। দলে মূল পেসার হিসেবে আছেন জশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। প্রস্তুতি ম্যাচে ভালো করার পরও বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের একাদশে রাখেননি গাভাস্কার। রাখেননি ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকেও।

স্টার স্পোর্টসে একাদশ ঘোষণার সময় গাভাস্কার বলেছেন, ‘আমি একাদশ গড়া পছন্দ করি না। কারণ, আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কারও না কারও পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই, এমনটা হবেই।’

গাভাস্কারের একাদশটা এ রকম—রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ।’

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৫ ইনিংসে ৭৪১ রান করেছেন কোহলি। জয়সোয়াল ভারতের হয়ে এখন পর্যন্ত ১৬ ইনিংসে ব্যাটিং করেছেন। এই ১৬ ইনিংসে কখনোই তিনি ওপেন ছাড়া অন্য কোনো পজিশনে ব্যাটিং করেননি।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম