ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্দান্ত ছন্দে আছেন ক্রাইসিস ম্যান খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ জুন ২০২৪, রবিবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণভাবে শুরু করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

শনিবার ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানোর দায়িত্ব নিয়ে ব্যাটিং কলেছেন রিয়াদ। পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাইতো ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

শ্রীলঙ্কার বিপক্ষে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। যেখানে হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। বিপর্যয় সামাল দিয়ে ভায়ানিন্দু হাসারাঙ্গাকে টানা তিন বলে ছক্কা মেরে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন হৃদয়। তবে পরের বলেই আউট হয়েছেন তিনি।

এরপর আবারও ছন্দ হারায় টাইগাররা। নুয়ান থুশারা টানা দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশকে দিয়েছেন চোখ রাঙনি। তবে ঠান্ডা মাথার মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশকে হেরে যেতে দেননি। 

এমন অনেক ম্যাচে খাঁদের কিনারা থেকে বাংলাদেশকে জিতিয়েছেন তিনি। ডালাসে আবারও ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। তার ১৩ বলে ১৬ রানের ইনিংসে রুদ্ধশ্বাস এক জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২ উইকেটের জয়ের পর তিনি টুইটে লিখেছেন, 'বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ কয়েকদিন আগে মাহমুদউল্লাহকে উপেক্ষা করার কথা ভাবছিল।'

অথচ এই মাহমুদউল্লাহ রিয়াদই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব হারিয়েছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলারই সুযোগ পাননি। মাহমুদউল্লাহর এমন রোলার-কোস্টার যাত্রায় বেশ অবাকই হয়েছেন হার্শা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম