ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ জুন ২০২৪, শুক্রবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) রাতে কিংসটাউনে ডাচদের ধরাশায়ী করেন সাকিব-রিশাদরা। ইংল্যান্ডে বসে বাংলাদেশের এই ম্যাচ উপভোগ করেছেন বাংলাদেশই বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী।

বাংলাদেশের ম্যাচ চলাকালে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন হামজা। যাতে দেখা যায়, দেয়ালে সাঁটানো টেলিভিশন, সেখানে চলছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ।

হামজার ক্রিকেটপ্রীতির কথা কমবেশি সবার জানা। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় বাবা দিবসে তার বাবাকে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের টিকিট উপহার দিয়েছিলেন হামজা।

২০২০ সালে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবের প্রতি মুগ্ধতার কথাও জানিয়েছিলেন হামজা, ‘তিনি অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং–বোলিং দুটিতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তার ব্যক্তিত্ব আমার ভালো লাগে।’

প্রসঙ্গত, ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা এই ফুটবলারকে শিগগিরই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দেখা যেতে পারে। তাকে বাংলাদেশের জার্সিতে খেলাতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে লক্ষ্যে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। এরই মধ্যে বাংলাদেশের পাসপোর্টের আবেদনও করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম