ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেমিতে আর্জেন্টিনার মুখোমুথি কানাডা

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৬ জুলাই ২০২৪, শনিবার, ১০:৫১ পূর্বাহ্ন

banglahour

কানাডা-ভেনেজুয়েলা কোপার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল সেয়ানে সেয়ানে লড়াই। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচটি টাইব্রেকারে গেলে সেখানেও পাল্লা দিয়ে লড়াই করেছে দু’দল। কেউ কাউকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছিল না। অবশেষে ৬ নাম্বার টাইব্রেকার শুটে আসে ফল। যেখানে ইব্রাহিম কোনের গোলে ৪-৩ গোলে জয় পায় কানাডা। ভেনেজুয়েলাকে বিদায় করে সেমিতে পা রাখে দলটি। যেখানে তাদের অপেক্ষায় আর্জেন্টিনা। যাদের বিপক্ষে গ্রুপপর্বেও ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

 

এদিন অবশ্য ম্যাচের শুরুতে লিডটা পেয়ে গিয়েছিল কানাডায়। ম্যাচের ১৪ মিনিটের মাথায় জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায় কানাডা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল করতে দেয়নি ভেনেজুয়েলাকে। বেশ কয়েক দফা আক্রমণে এলেও ভেনেজুয়েলাকে প্রতিহত করে দেয় কানাডার রক্ষণভাগ।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় ভেনেজুয়েলা। তবে সেই আক্রমণ বেশ কয়েক দফা ব্যর্থ হওয়ার পর আলোর মুখ দেখে ৬৫ মিনিটে এসে। দলকে সমতায় ফেরান রনডন। সেই গোলের পর দু’দলই চেষ্টা চালিয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে শেষ পর্যন্ত কেউই আর জালের দেখা পায়নি। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।

যেখানে দু’দলই প্রথম শটে গোল পেলেও মিস করে পরের শট। ফের ফের গোল করে পরের শট মিস করে দু’দল। অর্থাৎ দু’দলই এগোচ্ছিল সমান তাকে। ফের একাই অবস্থা। এভাবে পঞ্চম শটটি হয়ে যায়। তবে তখন দু’দলের ফলই সমান ৩-৩। এই অবস্থায় পরের শটটি যেই মিস করবে সেই বাদ। আর গোল করলেই নিশ্চিত অন্য দলের জয়। এমন অবস্থায় ষষ্ঠ শট মিস করে ভেনেজুয়েলা। সেই সুযোগ নিয়ে গোল করে দলকে জয় এনে দেন কোনে। নিশ্চিত হয় কানাডার সেমিফাইনাল।

আগামী ১০ জুলাই সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি হবে সকাল ৬ টায়। অবশ্য গ্রুপপর্বের মুখোমুখি হয়ে ছিল দু’দল। যেখানে কানাডাকে হারতে হয়েছিল ২-০ গোলে।
 

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম