ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী বছরের মার্চে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৩:০৫ অপরাহ্ন

banglahour

আগামী বছরের মার্চে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত এই টুর্নামেন্ট পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আইসিসিকে সেটা জানিয়ে দেবে বিসিসিআই। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের ম্যাচের জন্য আইসিসির কাছে বিকল্প ভেন্যু চাইবে বিসিসিআই।  সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলংকায় খেলতে চায় ভারত। বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে ভারত পাকিস্তানে যাবে না।  ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলংকায় রাখতে বলা হবে আইসিসিকে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত আদৌ পাকিস্তানে যাবে কিনা, সেটা নিয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। এরপরও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি তৈরি করে পিসিবি। নিরাপত্তার কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে ভারতের ম্যাচ আয়োজনের জন্য বরাদ্দ রাখা হয়। এরপরও মন গলেনি বিসিসিআইয়ের।

গত বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ার অজুহাতে পাকিস্তান সফর করতে বেঁকে বসে বিসিসিআই। এ নিয়ে সে সময় কম নাটকীয়তা হয়নি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে মাঠে গড়ায় এশিয়া কাপ। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলে শ্রীলংকায়।  এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফিরে এলো একই পরিস্থিতি। 

২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তান সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানায় ভারত। দুই চিপ্রতিদ্বন্দ্বী শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। এশিয়া কাপে ভারত পাকিস্তানে না এলেও, ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যায় পাকিস্তান।  এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের জটিল পরিস্থিতির মুখে পড়ল পিসিবি।  

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম