ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষ, নিহত তিন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ১০:২৬ পূর্বাহ্ন

banglahour

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি পটিয়া মেডিকেলে আছি। একজন শিশু ও এক নারী মারা গেছেন। আরও হতাহত আছে কিনা বিস্তারিত জেনে পরে বলতে পারব।

প্রত্যক্ষদর্শীরা জানান, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজিটিতে চালকসহ নারী ও এক শিশু ছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম