ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোপা আমেরিকার কাপে ফাইনালে খেলছে আর্জেন্টিনা ও কলম্বিয়া

খেলা |

(২ বছর আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৪:৫৬ অপরাহ্ন

banglahour

 

কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ওই দুই দল। তবে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা-কলম্বিয়া দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) কনমেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে। ঘোষিত তথ্য অনুয়ায়ী, খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লস। তার সঙ্গে অ্যাসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছেন ব্রাজিলের।

এর আগে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা উরুগুয়েকে ১-০ হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। এবারের আসরে দুর্দান্ত খেলেছে দলটি। টানা ২৮ ম্যাচ অপরাজিত। এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল কলম্বিয়া। আর ফাইনালে আসার আগে সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এর আগে আর্জেন্টিনা ও কলম্বিয়া একবারই মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

প্রসঙ্গত, ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে সমস্যা হয়েছিল আজেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেয়া, আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেয়ায় ক্ষোভ রয়েছে আর্জেনটাইন সমর্থক। একই ম্যাচে ১৫ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি। কারণ গোল বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লস লো সেলসো-ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছিল।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম