ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নারী এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ - ভারত

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ জুলাই ২০২৪, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন

banglahour

নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে সেরা ক্রিকেটটাই খেলতে হবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দলকে। সেই লক্ষ্যে গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতিটাও ভালোই সেরেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে আসল পরীক্ষায় নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ দলের ভাবনায় এখন সেরা একাদশ নির্বাচন।

গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পাওয়ায় সেই একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। কেননা, ওই ম্যাচে এশিয়া কাপে নিজেদের রেকর্ড রানের দেখা পেয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা করেছিল ২ উইকেটে ১৯১ রান। যেখানে ওপেনার দিলারা আক্তার ২০ বলে ৩৩, মুর্শিদা খাতুন ৫৯ বলে ৮০ ও জ্যোতি ৩৭ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এরপর বল হাতেও বেশ কার্যকর ছিলেন বাংলাদেশের বোলাররা। মালয়েশিয়াকে অলআউট করতে না পারলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ৭৭ রান তুলতে পেরেছিল মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচ জিতেছিল ১১৪ রানের বিশাল ব্যবধানে।

এমন দাপুটে জয়ের দিনে বোলিংয়ে এক রুমানা আহমেদ ছাড়া উইকেটের দেখা পেয়েছেন সবাই। সর্বোচ্চ ২ উইকেট তুলেছেন নাহিদা আক্তার। সব মিলিয়ে তাই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের একাদশটাকেই ভারতের বিপক্ষে খেলাতে পারে বাংলাদেশ। 

তবে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে ফেরানো হতে পারে দলের তারকা পেসার মারুফা আক্তারকে। সবশেষ ম্যাচে একাদশে ছিলেন না তিনি। আর সেটি হলে বাদ পড়তে পারেন জেসমিন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইশমা তানজিম, ঋতু মনি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, সাবিকুন নাহার জেসমিন/ মারুফা আক্তার ও জাহানারা আলম।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম