ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন নোয়াহ লাইলস

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ১০:৫৩ পূর্বাহ্ন

banglahour

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন নোয়াহ লাইলস। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নেমে মাত্র ৯.৭৯ সেকেন্ড সময়ে রেস শেষ করে সোনা জয়ের কীর্তি গড়েছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। তবে দুঃখটা বোধয় জ্যামাইকান স্প্রিন্টার কিশানে টম্পসনেরও কম হয়। কেননা, তিনি যে সোনাজয়ী লাইলসের সমান ৯.৭৯ সেকেন্ডে সময়েই রেস শেষ করেছিলেন।

একই সময়ে রেস শেষ করলেও সামান্য কয়েক মিলি সেকেন্ডে এগিয়ে ছিলেন লাইলস। আর সেই সময়টা মাত্র ০.০০৫ সেকেন্ড। ফটো ফিনিশে বিজয়ী ঘোষণার পর দেখা যায় লাইলস সময় নিয়েছেন ৯.৭৮৪ সেকেন্ড অন্যদিকে টম্পসনের লেগেছে ৯.৭৮৯ সেকেন্ড।

অন্যদিকে ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন স্প্রিন্টার ফ্রেড কার্লি। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস হয়েছেন পঞ্চম।

এমন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে লাইলস বলেন, ‘এই পদকটা আমি চেয়েছি, কী কঠিন লড়াই হলো, প্রতিদ্বন্দ্বীরাও অবিশ্বাস্য ছিল। সবাই প্রস্তুত হয়েই এসেছিল আর আমি শুধু এটিই প্রমাণ করতে চেয়েছিলাম তাদের সবার মধ্যে আমি সেই মানুষ, নেকড়ের মধ্যে আমিই সেই নেকড়ে।’

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম