ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’দল

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:০২ অপরাহ্ন

banglahour

পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’দল। গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। শুক্রবার (৯ আগস্ট) সকালে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা।

সফর প্রসঙ্গে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত রাজনৈতিক কোন প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সঙ্গে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

পাকিস্তান পৌঁছে দুইদিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম আনঅফিশিয়াল টেস্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামী ২৬ আগস্ট পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল। একদিন অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩০ আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম