ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ১২:৪২ অপরাহ্ন

banglahour

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। দুই দল মুখোমুখি হবে ২১ আগস্ট। এ সিরিজের আগে পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদ জানিয়েছেন তার নিজেদের পরিকল্পনার কথা।

সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট প্রচলিত কথা বটে। তবে কথা হচ্ছে— আমাদের এখন প্রয়োজন জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জয় প্রয়োজন। জয়ের মতো পরিস্থিতিতে যেতে আমাদের যে ঘরানার ক্রিকেট খেলা দরকার, সেটি আক্রমণাত্মক হোক বা রক্ষণাত্মক হোক, আমরা সেটি করব। টেস্ট ক্রিকেটে মোমেন্টাম বদলায়। সে অনুযায়ী মানিয়ে নিয়ে খেলতে হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ এখনো আছে উল্লেখ করে পাক অধিনায়ক বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইলে আমাদের ম্যাচ জিততেই হবে। আর ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করতে হবে। আমাদের ইতিবাচক ইন্টেন্টই দেখাতে হবে।’

শ্রীলংকা সিরিজ প্রসঙ্গ টেনে শান মাসুদ বলেন, একই মানসিকতা থাকবে তাদের, ‘আমরা দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে আসার চেষ্টা করব। আমাদের দল বাংলাদেশ সিরিজের জন্য সেরা প্রস্তুতিই নেওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বজুড়ে খেলে, অনেক দিন থেকে খেলছে। অনেক অভিজ্ঞ দল। আমাদের চেষ্টা থাকবে এমন পিচ বানানো, যেটি আমাদের ঘরানার সঙ্গে যায়।

এর আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের পর আর কোনো টেস্ট খেলেনি পাকিস্তান। এর মধ্যেই পিসিবি তাদের কোচিং প্যানেলে রদবদল করেছে। দায়িত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে। টেস্ট দলের নতুন কোচের অধীন এটিই প্রথম সিরিজ হতে যাচ্ছে পাকিস্তানের।

দলটির নতুন প্রধান কোচ গিলেস্পি দায়িত্ব নিয়েই বলেছিলেন, পাকিস্তান এমন একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায়, যা দেখে লোকে বলাবলি করে— পাকিস্তান এভাবেই খেলছে। প্রধান কোচের ওই কথার সঙ্গে সুর মিলিয়েছেন মাসুদও, ‘চেষ্টা করতে হবে এমন ধরনের খেলা, যাতে আমাদের দর্শক খুশি থাকে, আমরা জিতি। এমন ধরনের ক্রিকেট, যাতে বাকিরা দেখেও বলে যে পাকিস্তান বেশ ভালো ক্রিকেট খেলছে।’

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা ও র্যাংকিং —দুটিতেই পাকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাকিস্তান। অন্যদিকে ২৫ শতাংশ পয়েন্টে নিয়ে ৯ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান আটে। 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম