ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

একজন ভুয়া চিকিৎসককে আটক করেছেন শিক্ষার্থীরা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ আগস্ট ২০২৪, শুক্রবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour

নাটোরের লালপুরে মো. আরিফুল রহমান আনিছ নামে এক ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এক ছাত্রকে রোগী সাজায়। পরে তাকে ওই ভুয়া ডাক্তারের কাছে পাঠায়।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার গালর্স হাইস্কুল মাকের্টের বর্ণালি চশমা ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া ডাক্তারকে আটক করেন শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ওই ব্যক্তি তার নামে পাশে এমএলওপি এবং বিএনএসবি সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক বলে দাবি করেন। 

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন ধরে তিনি নিজেকে চক্ষু চিকিৎসক হিসেবে দাবি করে সাধারণ রোগীদের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন। আমরা গোপনে জানতে পারি, তিনি কোনো ডাক্তার না, তার কোনো সার্টিফিকেট নেই। তবু নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা নিতেন। আজ আমরা শিক্ষার্থীরা তাকে হাতেনাতে আটক করেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানাই।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি, একজন ভুয়া চিকিৎসককে তারা আটক করেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়। ওই ব্যক্তি চিকিৎসা বা ডাক্তারির কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। এ কারণে তাকে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম