ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টেস্টে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগেই হোঁচট খেলো পাকিস্তান

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৯ আগস্ট ২০২৪, সোমবার, ১১:৪২ পূর্বাহ্ন

banglahour

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। সেই টেস্টের আগে এবার হোঁচট খেয়েছে পাকিস্তান। স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা পেসার আমির জামাল। যার ফলে পাকিস্তানের স্কোয়াড এখন নেমে এসেছে ১৪ জনে।

পাকিস্তানের স্কোয়াডে এমনিতেও কোনো স্বীকৃত স্পিনার নেই। পেসার দিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শান মাসুদের দল। তবে এবার সেই পেসারদের একজনকেও হারালো পাকিস্তান।

এর আগে কাউন্টি ক্রিকেট খেলার সময় পিঠের চোট পেলে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন আমির। পরে আবার ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ফিরেছিলেন তিনি। তবে এখন তাকে আবারও সেই ফিটনেসের কারণেই বাদ দেওয়া হয়েছে। স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে আমিরকে।

বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের দল:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম