ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উদ্ধার ও জরুরী সেবার জন্য হেল্পলাইন চালু করেছে ছাত্রশিবির

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১:২০ অপরাহ্ন

banglahour

বন্যাকবলিত এলাকায় উদ্ধার কাজ ও জরুরী সেবার জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সিটি ও জেলাসহ প্রাথমিকভাবে দেশের বন্যাকবলিত ৫টি জেলার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ছাত্রশিবিরের হটলাইন নম্বর চালু থাকবে।

যে কোনো প্রয়োজনে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশন

রাসেল আহমেদ : ০১৭৪৯-৪০৯৪৯৪

কুমিল্লা জেলা

জাহিদুল ইসলাম : ০১৬৪৬-৫২২৯৬৬

মহিউদ্দিন রনি : ০১৬০৫-৭১৫৫১৭

লক্ষ্মীপুর জেলা

আব্দুল আউয়াল হামদু : ০১৮৩২-৩৭২০৪৩

রাসেল মাহমুদ : ০১৭৮০-৪১০২২০

নোয়াখালী জেলা

হাবিবুর রহমান আরমান : ০১৮৭৯-২২৩০৪৮

দাউদ ইসলাম : ০১৯৯০-৩৬৯৯২০

সাইফুর রসূল ফুয়াদ : ০১৮৭৫-৪৬৯০৩৪

ফেনী জেলা

ইমাম হোসাইন : ০১৬৪৪-৮৩৯২৯৪

ইমাম হোসেন আরমান : ০১৮১৪-২৮৬৪৮৮

শফিকুল ইসলাম : ০১৮৬৪-৭১৯১৪৭

খাগড়াছড়ি জেলা

মো. মাইনুদ্দিন : ০১৫১৮-৩২৭৪৯৯

আবদুস সাত্তার : ০১৫১৮-৩৯৬৫১২

উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ আগস্ট) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন।

এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো অতীব জরুরি হয়ে পড়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও সচেতন নাগরিকদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম