ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পেকুয়ায় ভারি বর্ষণে ৩৫ গ্রাম প্লাবিত,দুর্ভোগে ১৫ হাজার মানুষ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার, ১০:২০ পূর্বাহ্ন

banglahour

কক্সবাজারের পেকুয়ায় ভারি বর্ষণে ও উজানের ঢলে উপজেলার শিলখালী ও টইটং ইউনিয়নের অন্তত ৩০ থেকে ৩৫ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়ছে এসব ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ। পানির তোড়ে ভেঙে অন্তত ১১টি গ্রামীণ সড়ক

বৃহস্পতিবার (২২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সড়কের অন্তত ১০টি স্থানে ভেঙে গেছে। জারুলবনিয়া স্টেশন এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে ৩০ ফুট সড়ক ভেঙে মানুষের বসতঘরে পানি ঢুকেছে। ধসে পড়েছে মাটির দেয়ালের অন্তত ১২টি বসতঘর।

এদিকে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া, সেগুনবাগিচা, টুইন্যামোড়া, ভেটভেটি পাড়া, মাঝেরঘোনা, চেপ্টামোড়া, হেদায়াতাবাদ, মাতবরপাড়া, কাছারীমোড়া, টইটং ইউনিয়নের বটতলী ১নং ওয়ার্ডের মালাগাড়া, আলিগ্যাকাটা, কোনা পাড়া, বকসো মুরা, ওয়াছ খাতু পাড়া, নতুন পাড়া, হাবিব পাড়া, রিজাভ পাড়া, ২নং ওয়ার্ডের পন্ডিত পাড়া, শের আলি মাস্টার পাড়া, হাজির পাড়া, মিত্যান্ত ঘোনা, ৩ নং ওয়ার্ডের বাজার পাড়া, ৫ নং ওয়ার্ডের বড়পাড়া, পুরাদিয়া, বাজার পাড়া, ৭ নং ওয়ার্ডের হাজিবাড়ি, মাঝর পাড়া, ৮ নং ওয়ার্ডের হিরাবুনিয়া পাড়াসহ প্রায় ২২টি গ্রামের অন্তত দুই শতাদিক পরিবার পানিবন্দি হয়ে আছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম