ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে শহীদ পরিবারে জামায়াতের ২২ লক্ষ টাকা অনুদান

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৪ আগস্ট ২০২৪, শনিবার, ১২:৩৩ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী পটুয়াখালীর  রিদয় চন্দ্র তরুয়ার পরিবার সহ ২২ জনকে  ১ লাখ টাকা করে অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শুক্রবার (২৩ আগষ্ট) পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আমীরে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল শহীদ  পরিবারদের কাছে ১লক্ষ্য টাকা করে অনুদান হস্তান্তর করেন।

প্রথমে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিদয় চন্দ্র তরুয়ার পরিবারের হাতে অনুদান হস্তান্তর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এ সময় রিদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তার মা, বোন ও দুলাভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান হস্তান্তর করা হয়।

শহীদ পরিবারদের উদ্দেশ্যে জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এবিএম সাইফুল্লার সঞ্চালনায় ও জেলা আমীর প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন ও করিম মৃধা কলেজের শিক্ষক অশোক দাস ও গৌতম কুমার দাস প্রমুখ।

এসময় বক্তারা  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম