ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা অপ্রত্যাশিত - শান্ত

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ আগস্ট ২০২৪, সোমবার, ১২:৫৯ অপরাহ্ন

banglahour

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন শান্ত। সেখানে তিনি লেখেন, 'সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!' 

এর আগে সাকিবকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

এমন মিথ্যা মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে উল্লেখ করে মুমিনুল আরও লিখেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম