ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গত ১৬ বছরে গুম হওয়ার ঘটনা তদন্তে কমিশন গঠন

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৮:৩২ অপরাহ্ন

banglahour

র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ১৬ বছরে গুম হওয়ার ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, নূর খান, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। এই কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন গঠন করার কথা জানানো হয়।

সেসময় বলা হয়, গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন গঠন করবে অন্তর্বর্তী সরকার। যারা বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছেন, সেসব গুমের কারণ কী, কারা দায়ী তা তদন্ত করে দেখবে এই কমিশন।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯