ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাঙ্গলকোট থানার সাবেক ওসি সহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৪ অপরাহ্ন

banglahour

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির কার্যালয় হামলা, ভাঙচুর ও ককলেট বিস্ফোরণের অভিযোগে নাঙ্গলকোট থানার সাবেক ওসি ফারুক আহমেদ ও এসআই আতিকুল ইসলামসহ ৬৬ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক ও উপজেলার পৌরসদরের হরিপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে রফিক (৫৯) কুমিল্লা ৫নং আমলি আদালতে বাদি হয়ে মামলার আবেদন করেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককলেট বিস্ফোরণ চালায় আসামিরা। এসময় মামলার বাদি প্রতিবাদ করলে নাঙ্গলকোট থানার সাবেক ওসি ফারুক আহমেদ ও এসআই আতিকুল ইসলাম বাদীকে জোরপূর্বক থানায় নিয়ে আটক করে রাখে। দীর্ঘ ২ বছর পর বাদী থানার সাবেক ওসি ও এসআইসহ ৬৬ জন আওয়ামী লীগের নেতাকর্মী নামে ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককলেট বিস্ফোরণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।

কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতের বিচারক মো. আবু বকর ছিদ্দিক মামলাটি আমলে নিয়ে নাঙ্গলকোট থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম