ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেদিন সরকার পতন না হলে আয়না ঘরে থাকতাম - তাসরিফ খান

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:১৬ অপরাহ্ন

banglahour

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হচ্ছে আজ। সে আন্দোলনে সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খানও অংশ নিয়েছিলেন।  

শেখ হাসিনা দেশ ছাড়ার এক মাস পূর্তিতে সামাজিক মাধ্যমে তাসরিফ জানালেন, সেদিন সরকার পতন না হলে আয়না ঘরে থাকতেন তাসরিফ।

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তাসরিফ লেখেন, ‘৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম।’ তাসরিফের ওই পোস্টের মন্তব্যের ঘরে সহমত প্রকাশ করেন তার অনুরাগীরা। আবার অনেকে তার ওই পোস্ট ঘিরে রসিকতাও করেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন এই গায়ক। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা বহু হুমকি-ধামকি, নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম