ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ম্যাচের আগে মিরাজকে ডেকে এনে কি বলেছেন রোহিত?

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৪:০১ অপরাহ্ন

banglahour

২০২২ সালে ঘরের মাটিতে শক্তিশালী ভারতকে বলতে গেলে একাই উড়িয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পরপর দুই ওয়ানডেতে ম্যাচসেরা ইনিংস খেলে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারে নেতৃত্ব দিয়েছেন। মিরাজকে তাই আর সবার চেয়ে ভিন্নভাবেই মনে রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর সেই মনে রাখার কারণেই সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মিরাজকে ড্রেসিংরুমে ডেকে এনেছিলেন রোহিত।

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মিরাজকে ডেকে এনে ঠিক কি বলেছেন রোহিত। কি পরামর্শই বা দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডারকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়টিই খোলাসা করেছেন মিরাজ।

রোহিতের ড্রেসিংরুমে ডাকা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘যখন আমি ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাই। তখন ভারত ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং অনেকক্ষণ কথা বলে। রোহিত আমাকে কয়েকটা কথা বলেছিল। ওই কথাগুলো আমার অনেক ভালো লাগে। রোহিত বলেছিল, আমাদের (ভারতীয় দল) ড্রেসিংরুমের দিকে তাকাও; প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই দেশি কোচ এবং একজন লোকাল কোচের দেশের প্রতি যে অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না।’

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম