ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খেলার শুরুতেই রোহিত শর্মাকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন

banglahour

বল হাতে সময়টা বেশ কাটাচ্ছেন হাসান মাহমুদ। এবার ভারত সিরিজেও নিজের সক্ষমতার জানান দিলেন এই পেসার। দিনেই শুরুতেই ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মাকে সাজঘরের পথ ধরিয়েছেন তিনি। তাতে শুরুতে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত বড়সড় ধাক্কা খেয়েছে।

এদিন ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। হাতে বল জমিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ।রোহিতকে সাজঘরে ফিরতে হয় ১৯ বলে ৬ রান করে। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ২০ রান। উইকেটে আছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল।

এর আগে, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে তিনি বলেন, কন্ডিশন কাজে লাগাতে চান এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান তিনি। আর এক্ষেত্রে বাংলাদেশ ভরসা রেখেছে পাকিস্তানকে হারানো সবশেষ ম্যাচের একাদশে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম