ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ ক্রিকেটারদের প্রশংসা করলেন অশ্বিন

খেলা | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১১:১৮ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বরাবরই রান করে থাকেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতে বিপর্যয় মুহূর্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। নিজের ব্যাটিং দক্ষতায় বাংলাদেশকে পিছিয়ে দেওয়া এই অলরাউন্ডার দ্বিতীয় দিন শেষে প্রতিপক্ষকেও প্রশংসায় ভাসিয়েছেন।

শুক্রবার দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন অশ্বিন। তিনি বলেন, আমি এটি আগেও বলেছি, (হাসি) এখানে বাংলাদেশের বিপক্ষে বলে আলাদা কিছু নেই। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময়ই ভালো করতে মুখিয়ে থাকি, পারফর্ম করে ম্যাচ জিততে চাই।

তিনি আরও বলেন, আমি উপভোগ করি খেলাটা। সুযোগ পেলেই চেষ্টা করি ভালো করতে, সফল হওয়ার। এজন্যই খেলতে চাই সবসময়। আমার জন্য বর্তমানে থাকাটা জরুরি ব্যাপার এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বাংলাদেশ দলকে অনেক সম্মান করি।

বাংলাদেশের ক্রিকেটে উন্নতি আরও আগেই দেখছেন বলে উল্লেখ করে এই অভিজ্ঞ তারকা বলেন, ‘অনেকদিন ধরে তারা ভালো খেলে আসছে। বেশ অভিজ্ঞ একটি দল তারা। হয়তবা সব ম্যাচ যোগ করলে আমাদের চেয়েও বেশি অভিজ্ঞ দল হতে পারে তারা, যদিও পরিসংখ্যানের ব্যাপারে আমি নিশ্চিত নই। আমরা অবশ্যই তাদের সম্মান করি।’

ধীরে ধীরে চেন্নাইয়ের উইকেট যে পরিবর্তন হচ্ছে সেটাও স্বীকার করে অশ্বিন বলেন, ‘কিছুটা অসম বাউন্স রয়েছে আমার মনে হয়। স্লো হয়ে যাচ্ছে উইকেট। গতকাল অনেক সাহায্য ছিল। ৫ম দিনে গেলে আমার মনে হয় উইকেট আরও টার্ন করবে। চ্যালেঞ্জ হতে যাচ্ছে স্পিন সামলানোর ব্যাপারে। ব্যাটারদের কৌশল খাটাতে হবে, লম্বা ব্যাট করতে হবে। বাংলাদেশ দলও এমন একটি দল যারা অনেক দিন ধরে খেলে আসছে। ফলে আমাদেরও সতর্ক থাকতে হবে এবং নিজেদের কাজ চালিয়ে যেতে হবে।’

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম