ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ঘোষণা দিয়েছেন সাকিব

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৩৯ অপরাহ্ন

banglahour

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে সেটি সম্ভব না হলে কানপুর টেস্টই হয়ে থাকবে বাংলাদেশের হয়ে সাকিবের শেষ ম্যাচ। তবে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চললেও সাদা পোশাকে অনন্য হয়ে থাকবেন সাকিব। এই ফরম্যাটে সাকিবের রেকর্ড ও কীর্তি অন্তত সে কথায় বলে।

 ২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা সাকিব বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার চেন্নাই টেস্টে গড়েছেন দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড। শুধু কি তাই এই ফরম্যাটে সাকিবের আছে বহু কীর্তি।

বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমের ৯১ টেস্টের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭০টি টেস্ট খেলেছেন সাকিব। এই ফরম্যাটে তার রান ৪৬০০। যেখানে ৫টি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ইনিংস ২১৭ রানের। এর বাইরে বল হাতে ২৪২ উইকেট শিকার করেছেন সাকিব। ১৯ বার শিকার করেছেন ৫ উইকেট।

 এর বাইরেও বেশ কিছু রেকর্ড আছে সাকিবের। একই টেস্ট ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে সাকিবের। যা তাকে করেছে অনন্য। সেই সাকিব মিরপুরে ক্যারিয়ারের সবশেষ টেস্ট খেলবেন। যেখানে আবার আলাদা রেকর্ড আছে তার। নির্দিষ্ট ভেন্যুতে রেকর্ড ২৫২ উইকেট তার।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম