ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টেস্ট সিরিজ খেলতে বুধবার ঢাকা পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১১:৫৩ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার (১৬ অক্টোবর) ঢাকা পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল। সকাল ৯টার কিছুক্ষণ আগেই হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে প্রোটিয়ারা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আসন্ন এই সিরিজে স্কোয়াডে স্পিনারদের প্রধান্য দিচ্ছে। স্পিনার কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ।

অভিজ্ঞ কাগিসো রাবাদার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এই সিরিজে প্রোটিয়া দলে নতুন মুখ ম্যাথু ব্রিটজ। তিনি প্রোটিয়াদের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেললেও সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি কখনো।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে এই সিরিজ দিয়েই বাংলাদেশে শুরু হবে নতুন কোচ ফিল সিমন্স অধ্যায়। গতকালই এক ঘোষণায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিল বিসিবি। একইসঙ্গে চূড়ান্ত হয় ফিল সিমন্সের নিয়োগ। বাংলাদেশের জন্য তাই এই সিরিজে থাকবে বিশেষ নজর। সেইসঙ্গে মিরপুরে প্রথম টেস্টে নিজের বিদায়ী টেস্ট খেলতে নামবেন সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড

ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে, ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম