ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাকিবকে মিস করব না, তবে বাংলাদেশ শক্তিশালী - মার্কারম

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:০৭ অপরাহ্ন

banglahour

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে। আগামীকাল শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তার আগে রোববার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

সিরিজে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই। সাকিবকে ছাড়া দেশের মাঠে টেস্ট খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

সাকিবের অভাব অনুভব করবেন কিনা—এমন প্রশ্নের জবাবে মার্করাম বলেন, "সাকিবকে সেভাবে মিস করব না। সে খুব ভালো বোলার, ভালো খেলোয়াড়। তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং অনেক বছর ধরে খেলে আসছেন। তাকে মোকাবেলা করতে না পারাটা অবশ্যই হাঁফ ছেড়ে বাঁচার মতো। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।"

সাকিবের অনুপস্থিতির পরও বাংলাদেশকে খাটো করে দেখছেন না মার্করাম। তিনি বলেন, “তাদের বর্তমান স্কোয়াডও অনেক শক্তিশালী। ভালো স্পিনার রয়েছে, বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কয়েকটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে।”

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম