ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৬ ওভারে তিন বাংলাদেশী ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন পেসার

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ১১:০৬ পূর্বাহ্ন

banglahour

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন বান্ধব উইকেটে গতির ঝড় তুলে বাংলাদেশি ব্যাটারদের কাবু করছেন প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন এই পেসার। এখন পর্যন্ত নিজের প্রতিটি ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই পেসার।

এই বোলারের তোপের মুখে পড়ে একে একে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল শান্ত। এই তিন ব্যাটারকেই ক্যাচ আউটের শিকার বানিয়েছেন মুল্ডার। সাদমান কোনো রান করতে পারেননি, মুমিনুল ৪ ও ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৩ উইকেট খরচায় ২১ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও অধিনায়ক নাজমুল শান্ত। এই তিন ব্যাটারকেই ক্যাচ আউটের শিকার বানিয়েছেন মুল্ডার। সাদমান কোনো রান করতে পারেননি, মুমিনুল ৪ ও ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৩ উইকেট খরচায় ২১ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অভিষেক হয়েছে জাকের আলীর। দেশের হয়ে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো এই উইকেটরক্ষক ব্যাটারের।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম