ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিরপুর টেস্ট: প্রথম দিনে ব্যাটারদের বিপর্যয়, বাংলাদেশ গুটিয়ে ১০৬ রানে

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:৩৫ অপরাহ্ন

banglahour

মিরপুরের উইকেটে প্রথম দিন মোটেই সুবিধা করতে পারেনি ব্যাটাররা। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা জবাব দিতে এসে একশর আগে ৫ উইকেট হারিয়ে বসে। তবে দিন শেষে তারা নিজেদের কিছুটা সামলে নিয়ে ৬ উইকেটে ১৪০ রান পর্যন্ত পৌঁছায়।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, এই উইকেটে বড় লিডের আশা করছেন না তারা। লিড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যদি এটাকে (লিড) একশতে ঠেলে নিতে পারি, সেটা চমৎকার হবে। আশা করি, আমরা সেখানে পৌঁছে যাব।"

বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইকেট বিলিয়ে দেয় একের পর এক ব্যাটার। রাবাদা উইকেটের আচরণ নিয়ে মন্তব্য করেছেন, "উইকেটের আচরণে যেভাবে খেলেছে তাতে আমরা সত্যিই অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম এটি টার্নিং হবে, তবে নতুন বলে কিছুটা মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং না হলেও উইকেটের বাইরে বেশ খানিকটা সিম মুভমেন্ট ছিল।"

প্রসঙ্গত, মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০৬ রানে গুটিয়ে যায়, জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তুলেছেন সফরকারীরা। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৪৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম