ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেতে পারে রিজওয়ান

খেলা | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:৪৬ অপরাহ্ন

banglahour

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান। সবকিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যেই এমন ঘোষণা আসতে পারে।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন বাবর আজম। এখনও তিনি অধিনায়ক হিসেবে আছেন। তার পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে নেতৃত্ব দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি) মধ্যে সবকিছু প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এমনটিই জানা গেছে।

সূত্র জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং রিজওয়ানের মধ্যে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে আলোচনা শেষ।

জানা গেছে, রিজওয়ান অধিনায়কের দায়িত্ব পেলে নিজে থেকেই একাদশ চূড়ান্ত করতে চেয়েছিলেন, যা প্রত্যাখ্যান করে ক্রিকেট বোর্ড। যে কারণে রিজওয়ান জাতীয় দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব নাকোচ করে দেন।

পরবর্তীতে পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সালমান আলী আগাকে নিয়োগের বিষয়টি বিবেচনা করতে শুরু করে।

কিন্তু, নতুন নির্বাচক কমিটি আসার পর, রিজওয়ান জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিতে রাজি হন।

হয়তো আগামী দুই এক দিনের মধ্যেই সাদা বলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করা হতে পারে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম