ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশে ১৬ বছরের অপশাসন থেকে মুক্তির দাবি: আব্দুল আউয়াল মিন্টু

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:১১ অপরাহ্ন

banglahour

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু দেশে ১৬ বছরের দানবীয় শাসন, ভোটাধিকার হরণ, লুটেরাদের রাজত্ব এবং বিচারহীনতার কঠোর সমালোচনা করেছেন। শনিবার রাতে ফেনীর দাগনভূঞায় নিজ গ্রামের বাড়িতে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, তার নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত ইকবাল মেমোরিয়াল কলেজ এবং দাগনভূঞায় কর্মসংস্থানের জন্য প্রতিষ্ঠিত দুলামিয়া কটন স্পিনিং মিলে হামলা হয়েছে। এমনকি তিনি নিজ গ্রামে এসেও নিরাপদ বোধ করেননি। তার গাড়িবহরে আক্রমণ এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই দানবীয় শাসন থেকে মুক্তি সম্ভব হয়েছে, যা দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে। বিগত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সাড়ে ৬২ লাখ রাজনৈতিক নেতাকর্মীকে আসামি করে ১ লাখ ৫২ হাজার মামলা দায়ের করা হয়েছে। এই গায়েবি মামলার আসামি হিসেবে তাকেও হাজিরা দিতে হয়েছে।

তিনি বলেন, দেশে টেকসই সংস্কার প্রয়োজন এবং এই সংস্কার কার্যকর না হলে তা মূল্যহীন হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জবাবদিহিতামূলক সরকার ফিরিয়ে আনার জন্য সরকারকে একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে।

আব্দুল আউয়াল মিন্টু আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া শহীদ ও আহতদের অবদান স্মরণ করার আহ্বান জানিয়ে বলেন, যারা মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, তাদের ভুলে গেলে চলবে না।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম