ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেহেন্দিগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়তে ফুটবল টুর্নামেন্ট

খেলা | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ২:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৫ অপরাহ্ন

banglahour

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদক মুক্ত সমাজ গড়তে এবং খেলাধুলাকে বেগবান করার লক্ষ্যে চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ২০টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে ইয়াং স্টার ও রাইজিং সিস্ক এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইবেক্যারে রাইজিং সিস্ক চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। 

ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন পিপলু সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি, সৈয়দ নাঈমুল ইসলাম তুহিন আহ্বায়ক যুবদল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা, মাজারুল ইসলাম পারভেজ সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ  হোসেন গাজী, শিপন, সৈয়দ ইমাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম