ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুশফিকের চোটে দলে সংকট, সিরিজ বাঁচানোর লড়াইয়ে উইকেটকিপার হিসেবে নামছেন জাকের

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:০৫ পূর্বাহ্ন

banglahour

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ দল। সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। উইকেটকিপার ব্যাটার লিটন দাসও অসুস্থতার কারণে খেলতে পারছেন না। ফলে মুশফিকের বিকল্প হিসেবে স্কোয়াডে উইকেটকিপার ব্যাটার হিসেবে একাদশে জায়গা পাচ্ছেন জাকের আলি অনিক।

ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজ একাদশে মুশফিকের বিকল্প হিসেবে জাকের আলির নাম নিশ্চিত করে বলেন, "দলের সমন্বয়ের জন্য লিটন থাকলে ভালো হতো। যেহেতু সে নেই, জাকের আলিকে সুযোগ দেওয়া হচ্ছে। ওর জন্য শুভকামনা।"

মিরাজ আরও বলেন, "এটা জাকেরের জন্য ভালো সুযোগ। ও যদি নিজের সেরাটা দিতে পারে, তবে সেটা তার ক্যারিয়ার ও দেশের জন্যও ভালো হবে।"

প্রথম ম্যাচে আফগানিস্তান ৭১ রানে ৫ উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত ২৩৫ রানের সংগ্রহ করে। এই ম্যাচে মধ্য ওভারে স্পিনারদের ভূমিকা ছিল দুর্বল। মিরাজ বলেন, "আমাদের পেসাররা দ্রুত ৫ উইকেট নিতে সফল হয়েছিল। কিন্তু মিডল অর্ডারে আমরা উইকেট পাইনি, আফগানিস্তান শতরানের জুটি গড়েছিল। ফিজ, শরিফুল, তাসকিন খুবই ভালো শুরু করেছিল। কিন্তু আমি এবং রিশাদ মধ্য ওভারে উইকেট তুলতে পারিনি।"

নিজের পারফরম্যান্স প্রসঙ্গে মিরাজ বলেন, "আমি রান কম দিয়েছি কিন্তু দলের প্রত্যাশা ছিল আমি উইকেট এনে দেব। কারণ আমার দায়িত্ব গুরুত্বপূর্ণ। আমি যদি উইকেট নিতে পারি, তাহলে বাংলাদেশ দলের জয়ে অবদান রাখতে পারব।"

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯