ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে শঙ্কায় আইসিসি

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৫৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় আসরটি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। নিরাপত্তা ও রাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য হাইব্রিড মডেলের প্রস্তাব করেছে। তবে পাকিস্তান এই প্রস্তাবে সম্মতি দেয়নি এবং নিজেদের মাটিতেই আসরটি আয়োজন করতে বদ্ধপরিকর। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করে। এই ম্যাচের টিকিট থেকে টেলিভিশন বিজ্ঞাপন পর্যন্ত সবকিছুতেই থাকে বাড়তি চাহিদা, যা আইসিসির জন্য উল্লেখযোগ্য আয় নিশ্চিত করে। আইসিসি তাই বড় ইভেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করে, যাতে তারা গ্রুপ পর্ব ছাড়াও নকআউট পর্বে মুখোমুখি হতে পারে এবং আর্থিক লাভের পরিমাণ আরও বৃদ্ধি পায়।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। কিন্তু পাকিস্তানে আসরটি হওয়ায় সেখানে যেতে আপত্তি জানিয়েছে ভারত। এ নিয়ে পাকিস্তানও কঠোর অবস্থান নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, কোনোভাবেই হাইব্রিড মডেলে আসরটি আয়োজন করবে না, বরং ভারত যদি অংশগ্রহণ না করে, তবে ভবিষ্যতে ভারতীয় দলের বিপক্ষে আর কখনো খেলবে না।

এই অবস্থায়, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মেটাতে হিমশিম খাচ্ছে আইসিসি। ভারত ও পাকিস্তান একে অন্যের বিপক্ষে খেলতে না চাইলে তা আইসিসির রাজস্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ আইসিসি ইতোমধ্যে ২০২৭ সাল পর্যন্ত সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে, যার মূল্য ৩.২ বিলিয়ন ডলার। এই চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ম্যাচগুলো না হলে সম্প্রচারকারীরা আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভবিষ্যৎ ইভেন্টগুলোতে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের সমাধানে কী পদক্ষেপ নেয় আইসিসি, এখন সেটাই দেখার বিষয়।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম