ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩৮-এ সানিয়া মির্জা: বিশ্বে শান্তি ও খুশির প্রার্থনা

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ১:১৭ অপরাহ্ন

banglahour

ভারতের টেনিস আইকন সানিয়া মির্জা ১৫ নভেম্বর ৩৮ বছরে পা দিয়েছেন। টেনিস থেকে বিদায়ের পর বর্তমানে ছেলেকে নিয়ে দুবাইয়ে জীবনযাপন করছেন এই তারকা। বিচ্ছেদের পর এটি তার প্রথম জন্মদিন। শান্তিপূর্ণ জীবনের প্রার্থনা এবং মাতৃত্বের আনন্দের কথা জানালেন তিনি।  

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সানিয়া ছেলে ইজহানকে নিয়ে দুবাইয়ে রয়েছেন। সম্প্রতি দুবাই স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়ার পর এটি তার জীবনে নতুন অধ্যায়। জন্মদিন নিয়ে সানিয়া বলেন, "আমি শান্ত এবং নিরিবিলি জন্মদিন পছন্দ করি। এবার দূর থেকেই মায়ের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করলাম।"  

টেনিস ছাড়ার পর তার জীবনে পরিবর্তন নিয়ে সানিয়া জানান, খেলাকে এখনও মিস করেন তিনি, কিন্তু হাঁটুর ব্যথা তাকে মনে করিয়ে দেয় কেন খেলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। বর্তমানে মাতৃত্বকে উপভোগ করছেন এবং যতটা সম্ভব সময় দিচ্ছেন ছেলেকে।  

জন্মদিনে তার চাওয়া? সানিয়া বলেন, “আমি শান্তি চাই। শুধু আমার জীবনে নয়, গোটা বিশ্বে। ঈশ্বরের আশীর্বাদে আমি যা চাই তা পেয়েছি। এখন মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক, এটাই আমার প্রার্থনা।”  

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯