২০২৪ সালটা মোটেও ভালো যায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। ৭ ম্যাচে ৬টিতে হারলেও ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচে মালদ্বীপের হয়ে আলি ফাসির এবং বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেন।
প্রথমার্ধে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জয়সূচক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। এই জয়ের মাধ্যমে বছরের শেষটা রাঙিয়ে দিল লাল-সবুজ দল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
