ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৈশ্বিক লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালনকারী দেশ বাংলাদেশ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ৯:৩৩ অপরাহ্ন

banglahour

গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালনকারী দেশ বাংলাদেশ। গেল ১৮ নভেম্বর রিও ডি জেনেরিওতে ব্রাজিলের সভাপতিত্বে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে এ জোটের সূচনা হয়। উদ্বোধনী সদস্য হিসেবে জোটটির মর্যাদাপূর্ণ বোর্ড অব চ্যাম্পিয়ন্সের অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে।


গত বৃহস্পতিবার ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জি-২০ সোশ্যাল সামিটে ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি অনুপ্রেরণামূলক ভিডিও ভাষণে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভিডিও বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈশ্বিক অভীষ্ট অর্জনের লক্ষ্যে তার ‘ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’র দৃষ্টিভঙ্গি বর্ণনা করেন। আর্থিক সহায়তা ও স্কুলের খাবার কর্মসূচির মতো প্রমাণিত কৌশলগুলোর ওপর আস্থাশীল জোটটি বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এই জোটে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তার জোরালো কূটনীতি ও অটল অঙ্গীকারের প্রমাণ। দেশ, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওসহ ১৪৮ সদস্যের এই যুগান্তকারী জোট ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com