ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জ্যোতিদের রেকর্ড

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour

শারমিন আক্তার সুপ্তার প্রথম সেঞ্চুরি হয়েও আর হলো না। ৯৬ রান করে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা সুপ্তার। তবে রেকর্ড ঠিক হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। নিজেদের ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ ইনিংসের দেখা পেলেন তারা।


আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২৫২ রান তোলে বাংলাদেশ। একাই ৯৬ রান করেন সুপ্তা। বাংলাদেশের আগের ইনিংস সর্বোচ্চ ছিল ২৫০, সেটাও গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে।

ম্যাচের শুরু থেকেই সতর্কভাবে এগোচ্ছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ৫৯ রানের জুটি ভেঙে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। ৩৮ রান করেন তিনি। তিনে নামা সুপ্তা দারুণ ছন্দে ছিলেন। একপাশে দ্রুত রানের চাকা এগিয়ে নেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার ফারজানা হক পিংকি। ৬১ রান করা পিংকি ফিরলেও রানের চাকা এগিয়ে নেন সুপ্তা।


অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটিতে সেঞ্চুরির খুব কাছে চলে যান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হতে গিয়েও হয়নি তার। ৯৬ রানে থামতে হলো। তখনো ইনিংসের ৭ বল বাকি! অবশ্য সুপ্তার একটি সেঞ্চুরি আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তবে সেটা আবার লিস্ট ‘এ’। কেননা, যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস নেই।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম