ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু জ্যোতিদের

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৮ অপরাহ্ন

banglahour

ব্যাট হাতে কাজটা আগেই কঠিন করে দিয়েছিল আয়ার‍ল্যান্ড। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ১৭০ রানের। যে লক্ষ্যের কাছাকাছি গিয়েও জয়ের নাগাল পেল না বাংলাদেশ। আইরিশদের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। সেই স্বস্তি নিয়ে চায়ের শহর সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশের মেয়েরা। তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের সঙ্গে পেরে উঠল না স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তুলেছে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৫৭ রানে থেমে যায় বাংলাদেশ।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯