ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকড: বাফুফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিচালিত জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। পেজটি গত কয়েক মাস ধরে জাতীয় দলের বিভিন্ন তথ্য ও কর্মকাণ্ড শেয়ার করে আসছিল।

এর আগেও বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। এবার জাতীয় দলের ফেসবুক পেজের হ্যাক হওয়া বাফুফের আইটি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বাফুফের মিডিয়া বিভাগ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে। পেজটি পুনরুদ্ধারের জন্য বাফুফে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বারবার হ্যাকিংয়ের ঘটনায় বাফুফের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন উঠেছে। সাইবার বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম