ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইমরানুর রহমান আবারও এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন

banglahour

দুই বছর আগে কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। কিন্তু পরের বছর তেহরানে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। ২০২২ সালে বেলগ্রেড এবং ২০২৪ সালে গ্লাসগো থেকে শূন্য হাতে ফিরেছিলেন তিনি।

তবে এবার আবারও তিনি এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন। আগামী বছর ২১-২৩ মার্চ চীনের নানজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ইমরানুর। বর্তমানে লন্ডনে নিজের কোচের অধীনে অনুশীলন করছেন তিনি।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানিয়েছেন, "ইমরানুর অসুস্থতা থেকে সেরে উঠে ইংল্যান্ডে অনুশীলন করছে এবং আমাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আশা করি সে সম্মানজনক কিছু উপহার দেবে।" তিনি আরও বলেন, "বিশ্ব আসর থেকে পদক হয়তো আমরা আশা করি না, এটা আমাদের জন্য দুরূহ ব্যাপার। তবে আমরা চাই, ইমরানুর অন্তত হিটটা কাভার করুক।"

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯