বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে ভারতের পরাজয়ের পর, টেস্ট চ্যাম্পিয়নশিপ খুইয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কোচ গৌতম গম্ভীর। সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে গম্ভীর এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে, দায়িত্বটি উক্ত দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপর ছেড়ে দিয়েছেন।
গম্ভীর বলেন, “আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটি তাদের ওপর নির্ভর করছে। তবে আমি জানি তারা এখনও জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নামেন এবং তাদের খেলার প্রতি আবেগ রয়েছে।”
বোর্ডার-গাভাস্কার সিরিজে কোহলি পাঁচ ইনিংসে ১৯০ রান করেন, যার মধ্যে একটি সেঞ্চুরিও ছিল। তবে তার সেরা ইনিংস ছিল কেবল ৩৬ রান। অন্যদিকে রোহিত শর্মা, তিন টেস্টে মাত্র ৩১ রান করে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ান।
গম্ভীর সিডনি টেস্টের আগে রোহিতের সরে যাওয়ার বিষয়ে বলেন, “এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি, কোনো অধিনায়ক যদি দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়, তাতে ভুল কিছু নেই। আমরা সবাই জানি, আন্তর্জাতিক ক্রিকেটে দলের স্বার্থ সবার উপরে।”
গম্ভীর আরও বলেন, “দলটি দেশের দল এবং প্রত্যেকেই তার নিজের দায়িত্বে সর্বোচ্চ চেষ্টা করে। আমি কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে এগিয়ে রাখি না, সবার প্রতি আমার সমান দৃষ্টি রয়েছে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
