ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবি পার্টির চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচনের ফলাফল আগামীকাল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:৪৩ অপরাহ্ন

banglahour

নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ চলবে।

ভোট গণনা শেষে শনিবার (১১ জানুয়ারি) জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। দেশে-বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলর এই নির্বাচনে ভোট প্রদান করছেন। দেশের কাউন্সিলররা স্বশরীরে উপস্থিত হয়ে আর প্রবাসে ও অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট প্রদান করছেন।

নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাউন্সিলরদের ভোট দিতে দেখা যায়। এবি পার্টির নেতারা জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। এবার চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শেষ হলে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি  নির্বাচিত করবেন। চেয়ারম্যান ও সেক্রেটারি  নির্বাচনের ফলাফল আগামীকাল কাউন্সিলে ঘোষণা করা হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯