ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে বিপিএলে নাহিদ রানার ফিটনেস নিয়ে দুশ্চিন্তা

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:৩১ অপরাহ্ন

banglahour

চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু হতে বাকি আর মাসখানেক। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা এবং চোটমুক্ত রাখা সেখানে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দলও এর ব্যতিক্রম নয়। চলমান বিপিএলেও তাই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ দলের সেরা পেসারদের একজন নাহিদ রানা। তার গতির বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটাররা বেশ ভোগান্তিতে পড়ছেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। রংপুর রাইডার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নাহিদ। দলের হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নামছেন এই পেসার, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন—বিশ্রাম ছাড়া খেলিয়ে তাকে ক্লান্ত করা হচ্ছে কি না।

এই প্রসঙ্গে রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার জানিয়েছেন, দলটি নাহিদের ফিটনেসের বিষয়ে সতর্ক রয়েছে। সিলেটে শনিবার সংবাদমাধ্যমকে আর্থার বলেন, "আমরা তার অবস্থার ওপর নজর রাখছি। খেলোয়াড়দের বিশ্রাম ও খেলানোর মধ্যে ভারসাম্য রাখা জরুরি। মাত্র ২৪টা বল করতে হয় ম্যাচে, তবে সুযোগ পেলে তাকে বিশ্রাম দেওয়া হবে।"

আরও যোগ করেন, "এই মুহূর্তে পরিকল্পনা করা কঠিন যে কোথায় বা কখন তাকে বিশ্রাম দেওয়া হবে। আমাদের একটি কার্যকর ফর্মুলা আছে, যেখানে দুই পেসার ও স্পিনারদের নিয়ে ভারসাম্য রক্ষা করছি। তবে নাহিদের ক্লান্তি নির্ভর করবে পরিস্থিতির ওপর, যা সামনের ম্যাচগুলোতে বোঝা যাবে।"

নাহিদ রানার ফর্ম এবং ফিটনেস এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের জন্য হতে পারে বড় এক সম্পদ। তবে তার অতিরিক্ত পরিশ্রম যেন দলের জন্য ক্ষতির কারণ না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯