ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিসিবির কাউন্সিলর পদে ইশরাক হোসেনের নাম প্রস্তাব ব্রাদার্স ইউনিয়নের

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে ইশরাক হোসেনের নাম প্রস্তাব করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। ক্লাবটির বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন। গত ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠান।

বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। গত ৫ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনীত করার জন্য বিসিবিতে আবেদন জানানো হয়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিলরের মেয়াদ চার বছর। তবে কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ীভাবে বিদেশে থাকা, বা পদত্যাগের ক্ষেত্রে ক্লাব থেকে নতুন কাউন্সিলর মনোনীত করার সুযোগ রয়েছে। নতুন কাউন্সিলরের নাম বোর্ড সভায় পেশ করা হলে অনুমোদনের মাধ্যমে পদটি পূরণ করা হয়।

ইশরাক হোসেন বিএনপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী এবং প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। তার বাবা ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ইশরাক ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন। ফুটবলে তার বাবার অবদানের বিপরীতে ইশরাক ক্রিকেটে নিজের ভূমিকা রাখতে চান।

জানা গেছে, আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে ইশরাকের।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম