ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ জানুয়ারি ২০২৩, বুধবার, ৫:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ নয়। দল নিজের কর্মসূচি নিজেরা করছে। ১০ তারিখ বিজয় মিছিল করবে। খালেদা জিয়া ক্ষমতায় আসবে। তারেক রহমান দেশে আসবে।  যা বলেছে সবই ভূয়া বলছেন বিএনপি। ১০ জানুয়ারি চলে গেলো শেখ হাসিনা এখনো ক্ষমতায়।  ফখরুল মিথ্যা আর বিষোদগার আর কতদিন চলবে। দুর্নীতি বিরুদ্ধে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে।

১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত মিরপুর ঈদগা ময়দানে আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের অর্থনীতির অগ্রগতি বিএনপির পছন্দ হয় না। দেশকে এগিয়ে নিতে যাও দলকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। আওয়ামী লীগকে ফেলে দিয়া খুব সহজ নয়। ১৬ তারিখ বিএনপি গণমিছিল করবে, সেদিন আওয়ামী লীগও রাজপথে থাকবে। রাজপথ কাউকে দখল করতে দেয়া হবে না। 

তত্ত্বাবধায়ক সরকার আদালত বন্ধ করে দিয়েছে। বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলতে বলেন। পৃথিবীর অন্যান্য দেশের মত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম