বর্তমান সময়ে দেশের ক্রিকেটে অন্যতম জনপ্রিয় নাম নুরুল হাসান সোহান। দেশের এই উইকেটকিপার ব্যাটারের দুর্দান্ত অধিনায়কত্বে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করছে রংপুর রাইডার্স। বিপিএলের একাদশ আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর সোহানের অধিনায়কত্বে টানা ১১ ম্যাচ ধরে জিতে চলছে। তবে এখনও তিনি জাতীয় দলের বাইরে। রংপুরের এই অধিনায়ক কথা বলেছেন নানা বিষয় নিয়ে যার মধ্যে ছিল তার জাতীয় দলে ফেরার ইচ্ছের কথাও।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুর দলের প্র্যাকটিসের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে দেওয়া সাক্ষাতকারে টানা ১১ ম্যাচ জয় এবং তার ম্যাচজয়ী পারফরম্যান্স ও ক্যাপ্টেনসির চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় টিম ভালো করতেছে, প্লেয়াররা সবাই ভালো খেলতেছে। প্লেয়াররা ভালো খেললেই কাজটা অনেক সহজ হয়ে যায় অবশ্যই। তবে টুর্নামেন্টে ( বিপিএলে) এখনো অনেক দূর যাওয়া বাকি। আশা করি অনেক দূর যেতে পারবো। অধিনায়কত্ব করা চ্যালেঞ্জের ব্যাপার তবে এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
